যে পাঁচটি খাদ্য বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে।

 

যে পাঁচটি খাদ্য বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে।
যে পাঁচটি খাদ্য বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে।

যে পাঁচটি খাদ্য বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে।

আসসালামুআলাইকুম বন্ধুরা আজকে আমরা এরকম 5 টি খাদ্যের কথা জানব যে খাদ্য খেলে বিষক্রিয়া সৃষ্টি হতে পারে। এর মধ্যে কিছু কিছু খাদ্য আমাদের খাওয়াই উচিত নয় আর কিছু কিছু খাদ্য রয়েছে যা আমরা দৈনন্দিন জীবনেও খেয়ে থাকি। তো চলুন শুরু করি। 


১) পটকা মাছ

পটকা মাছ এরকম একটি মাছ যেটি নিজের দেহের আকৃতি পরিবর্তন করে বেলুনের আকৃতির মত করতে পারে। এরা সাধারণত সমুদ্রে বসবাস করে। তবে বাংলাদেশের নদ-নদীতে এদের সচরাচর বসবাস রয়েছে। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা পটকা মাছ সম্পর্কে কিছুই জানিনা। তাই ভুল করে আমরা যদি নদী থেকে পটকা মাছ ধরে ফেলি। তাহলে আমরা চিনতে পারব না। আপনাকে সাধারণ মাছ ভেবে আমরা খেতেও দ্বিধাবোধ করব না। কিন্তু আপনি কি জানেন পটকা মাছ অত্যন্ত বিষাক্ত। এর বিষক্রিয়ার ফলে মানুষের মৃত্যু ঘটতে পারে। আমরা আজকাল খবরে সচরাচর দেখতে পাচ্ছি যে অনেকেই পটকা মাছ খেয়ে মারা যাচ্ছে। কারণ তারা অনেকেই পটকা মাছ সম্পর্কে জানেন না। ফলে ভুলবশত খেয়ে নিচ্ছেন এসব মাছ। তো যদি আপনি বুঝতে পারেন যে এটি আসলে পটকা মাছ তাহলে অবশ্যই আপনার উচিত পরিহার করা। সাধারণ অবস্থায় এদের চেনা কঠিন। তবে এদের গায়ের রং ও আকৃতি দেখে আপনারা বুঝতে পারবেন। 


২) আপেল:

আপনারা হয়তো আপেল কে দেখে অবাক হচ্ছেন। কারণ আমরা সচরাচর সবসময়ই আপেল খেয়ে থাকি। তাহলে আপেল কি আমাদের মৃত্যু হয় না কেন? আসলে ব্যাপারটা এরকম নয়। আপেলের মধ্যে দুটি অংশ থাকে। একটি হলো বিচি আর আরেকটি হলো আপেলের মূল অংশ যা আমরা খাই। কিন্তু আমরা আপেলের বিচি খাইনা। আপেলের বিচি না খাওয়াই ভালো। কারণ আপেলের বিচিতে হাইড্রোজেন সায়ানাইড নামক বিষ থাকে। তাই অতিরিক্ত আপেলের বিচি খেলে তা আপনার শরীরে বিষক্রিয়া প্রভাব সৃষ্টি করতে পারে। তাই অবশ্যই উচিত আপেলের বিচি কে পরিহার করা।


৩) ব্যাঙের ছাতা:

এ পুরো পৃথিবীতে ব্যাঙের ছাতা খাওয়ার চল রয়েছে। কিন্তু এর মধ্যে কিছু কিছু ব্যাঙের ছাতা রয়েছে যা বিষক্রিয়া সৃষ্টি করে। কিছু কিছু বললেও ভুল হবে কারণ অধিকাংশ ব্যাঙের ছাতাই বিষাক্ত হয়ে থাকে। কিছু কিছু ব্যাঙের ছাতার রয়েছে যা খেলে আপনার পুরো শরীরে সমস্যা হতে পারে। এমনকি আপনার কিডনীও নষ্ট হয়ে যেতে পারে। অনেকে আবার একে মাশরুম বলে ভুল করে বসেন। বিশেষ করে শিশুরা। তাই আমাদের অবশ্যই উচ্ছেদ বিষাক্ত ব্যাঙের ছাতা পরিহার করা।


৪) জায়ফল:

আমরা সবাই হয়তো জায়ফলের সাথে পরিচিত। কারণ আমরা জায়ফলকে আমাদের খাদ্যের মসলা হিসেবে ব্যবহার করে থাকি। এটি খাবারকে সুস্বাদু ও সুগন্ধি যুক্ত করে। এর অনেক উপকারিতাও রয়েছে। কিন্তু জায়ফলে রয়েছে মাইরিস্টিন যা আমাদের মনের জন্য ক্ষতিকর। আমরা রান্নায় যেটুকু জায়ফল ব্যবহার করি তা ক্ষতিকারক নয়। কিন্তু অতিরিক্ত জায়ফল খেলে মাথা ব্যথা, বমি বমি ভাব, হ্যালুসিনেশন ইত্যাদি লক্ষণ দেখা যেতে পারে। তাই অবশ্যই উচিত পরিমাণমতো জায়ফল খাওয়া।


৫) আলু:

 আলু আমরা সচরাচর সব সময়ই খেয়ে থাকি। এমনকি আলু ছাড়া আমাদের দিনও চলে না। কিন্তু সবুজ দাগযুক্ত আলু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। এ ধরনের আলুতে আলুতেসোলানাইন নামক বিষাক্ত পদার্থ থাকে। যা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। সবুজ দাগযুক্ত আলু রান্না বা পরানোর পর ও খাওয়া ঠিক নয়। কারণ বিশেষজ্ঞরা বলেন এ ধরনের আলুতে থাকা ওই বিষাক্ত পদার্থ রান্না বা পড়ানোর পরও নষ্ট হয় না। এমনকি ওই সবুজ অংশ ফেলে দিলেও কোনো লাভ হবে না। তাই এধরনের আলু পরিহার করাই উত্তম। এছাড়াও বিভিন্ন রোগ বিশিষ্ট আলু না খাওয়াই উত্তম।

পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ