![]() |
| ছায়াপথ বা গ্যালাক্সি কি? |
আসসালামুআলাইকুম বন্ধুরা আমরা অনেকেই মহাকাশ সম্বন্ধে খুবই আগ্রহী। আমরা মহাকাশ সম্পর্কে জানতে চাই অনেক কিছু। তাই মহাকাশের পদার্থ ছায়াপথ বা গ্যালাক্সি সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব। চলুন শুরু করি।
অনেক সময় শরৎকালের নির্মেঘ নির্মল আকাশে আমরা লক্ষ্য করি একটি স্নিগ্ধ শুভ্র আস্তরণ যেন আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছড়ানো আছে। দেখতে ঠিক যেন একটি সাদা দুধের নদী বলে হঠাৎ ভুল হয়। তাই ইংরেজিতে একে বলা হয় মিল্কিওয়ে বা দুধেলরাস্তা। আমাদের দেশ নদীমাতৃক দেশ। তাই আমাদের নদীর উপমাই মনে পরে প্রথম। যাইহোক বন্ধুরা সৌরজগতের পরিভাষায় একে ছায়াপথ বলা হয়। অসংখ্য তারা ভিড় করে আছে এই ছায়াপথে। মানে ছায়াপথ অসংখ্য তারার সমাহার। এই ছায়াপথ নিয়ে অনেক গল্প কাহিনী প্রচলিত রয়েছে। বিজ্ঞানীরা একে বলেন গ্যালাক্সি। এরকম গ্যালাক্সি নাকি মহাকাশে হাজার হাজার আছে, কিন্তু আমরা আমাদের সৌরজগতে এবং আশেপাশের খালি চোখে যা দেখতে পাই তা একই তারা জগতের বাসিন্দা। সূর্য এই তারা জগৎ থেকে 30 হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত। এই তারা জগতের আকার এত বড় যে এর ব্যাস অর্থাৎ এক কোণ থেকে অন্য কোণ এর দূরত্ব অন্তত এক লক্ষ আলোকবর্ষ। কোটি কোটি তারা এই তারা জগৎ এর মধ্যে যেন ঠাসা রয়েছে। আধুনিক সৌর বিজ্ঞানীরা এই ছায়াপথ সম্পর্কে নানা রহস্য উদঘাটনের জন্য তৎপর রয়েছেন। মানুষ আবিষ্কারের নেশায় আবৃত। তাই মানুষ আবিষ্কার করতে চাই অনেক নতুন নতুন কিছু। জানতে চায় সেই বিষয় সম্পর্কে আরো গভীরভাবে। তো সেই হিসেবে একদিন হয়তো এই বিজ্ঞানীরা এমন কোন চাঞ্চল্যকর তথ্য আবিষ্কার করবেন যা মানুষকে হয়তো চমকে দেবে।
পুরো আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।


0 মন্তব্যসমূহ