![]() |
| Termux installation এবং Termux এর বেসিক কিছু command |
Termux installation এবং Termux এর বেসিক কিছু command
এর আগের একটি পোস্টে আমি বলেছিলাম। TERMUX কি? Linux এবং Termux এর মাঝে সম্পর্ক কি? আজকের পোষ্টে Termux এর বেসিক কিছু command এবং এর installation নিয়ে আলোচনা করব।
Termux Application ইনস্টল করার জন্য প্রথমে গুগল প্লে স্টোরে প্রবেশ করুন এবং Termux লিখে সার্চ করুন এবং Termux Application টি ইন্সটল করুন।
প্রথম অবস্থায় Termux Application অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এতে বেশকিছু কমান্ড রান করাতে হবে কমান্ডগুলো হলো:
$ apt-get update
যখনই টারমাক্স ওপেন করবেন তখনই এই কমেন্টটি দিবেন। এটি আপনার termux কে update রাখবে।
"apt-get update" এবং "apt-get upgrade" দুটি কমান্ড একসাথে ব্যবহার করার জন্য এর মাঝে "&&" ব্যবহার করুন।
যেমন: apt-get update && apt-get upgrade
$ pkg install git
বিভিন্ন pkg এবং tool Download করার ক্ষেত্রে এ দুটি কমান্ড কাজে লাগবে।
$ apt-get install python
$ apt-get install python2
$ apt-get install python3
$ pkg install php
$ pkg install openssh
বিভিন্ন Tool Ran করতে উক্ত pkg গুলো ব্যবহার হবে।
আপনি কোন ডাইরেক্টরীতে আছেন অর্থাৎ কোন ফোল্ডারে আছেন এই command টি তা দেখিয়ে দিবে।
Linux এর ভাষা ফোল্ডারকে ডাইরেক্টরি বলা হয় ।
এখন আমরা Termux এর কিছু মজার common দেখব।
$ pkg install sl
এই pkg টি install করার পর sl লিখে Enter চাপলে দেখবেন মোবাইলের স্ক্রিনে একটি ট্রেন চলতেছে।
$ apt install figlet
এই pkg টি install করার পর figlet লিখে "যেকোন নাম লিখে" Enter চাপলে। দেখবেন লেখাটা ডিজাইন হয়ে মোবাইলের স্ক্রিনে প্রদর্শন করবে।
$ apt install cmatrix
এই pkg টি install করার পর cmatrix লিখে Enter চাপলে দেখবেন মোবাইলের স্ক্রিনে বিভিন্ন "সংখ্যা,চিহ্ন, প্রতীক, অক্ষর" এর বৃষ্টি হচ্ছে।
টিউটোরিয়ালটিতে কোন কিছু ভুল বললে অথবা কোন কিছু ভুল হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমরা আমাদের ভুল সংশোধন করব এবং অবশ্যই ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে।
- ফেসবুক পেজ: MaYa-BeE Technology
- ইউটিউব চ্যানেল: MaYa BeE
টিউটোরিয়ালটি সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করুন। বন্ধুদের সাথে টিউটোরিয়ালটি শেয়ার করুন এবং সোশ্যাল প্লাটফর্মে আমাদের ফলো করুন। MaYa BeE Technology এর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।




























0 মন্তব্যসমূহ